Tuesday, 4 October 2022

How to install es file explorer in your smart tv

 Android 4 version এর টিভি গুলোতে অ্যাপ ডাউনলোড করার জন্য ছিল শুধু aptoide tv. এই aptoide টিভি যখন থেকে বাংলাদেশ থেকে বন্দ হয়ে যায় তখন থেকে ঘটে বিপত্তি। কোন অ্যাপ ডাউনলোড করা যায় না। এই দিকে যে ফাইল ম্যানেজার আছে সেটিতে .apk ফাইল দেখা যায় না। তাই পেন্ড্রাইভ দিকে কোন অ্যাপ ইন্সটল করবে তার কোন উপায় নাই। তাই আজ দেখাব কি ভাবে সেই ফাইল ম্যানেজার ইন্সটল করা যায়। নিচের লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে হবে আপনার টিভিতে। 


অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে সব কিছু কেটে দিয়ে টিভির ডিফল্ট ফাইল ম্যানেজার এ যেতে হবে। দেখানে গিয়ে ডাউনলোড করা ফাইল কে সিলেক্ত করতে হবে। আবার রিমোটের মেনু বাটন প্রেস করে Rename অপশন টি সিলেক্ত করতে হবে। এবার ফাইল এর extention .xapk কেটে দিয়ে শুধু .apk রাখতে হবে। এখন ইন্সটল অপশন চলে আসবে। তবে মনে রাখতে হবে ইন্সটল এর অপশন একবার ই আসবে। যদি আপনি ভুল করে কেটে দেন ইন্সটল না করে তাহলে আবার ডাউনলোড করবে হবে। 

একবার ইন্সটল করা হয়ে গেলে আপনি এই ফাইল ব্রাউজার দিয়ে যে কোন .apk ফাইল ব্রাউজ করবে পারবেন। যে কোন কিছু ডাউনলোড বা ইন্সটল করতে পারবেন। 

Monday, 26 September 2022

STN beta 16.03 version update

 আপনার টিভির STN beta version আপডেট করতে নিচের লিং এ ক্লিক করুন। 

STN beta version 16.03



Saturday, 27 June 2020

Walton smart tv UI change or Voice search Software update

Walton smart tv UI change or Voice search Software update

যুগের সাথে পাল্লা দিয়ে অন্য অন্য টেলিভিশন কোম্পানির মত  ভয়েস সার্চ টিভি নিয়ে এসেছে বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। প্রথম ভয়েচ সার্চ টিভিতে বাংলা ভয়েচ সার্চ যুক্ত করে বাজারে নিয়ে আসে ওয়াল্টন। যা আমাদের জন্য একটি গৌরবের বিষয়। ভয়েচ সার্চ টিভিতে বাংলার পাশা পাশি আরও থাকছে ইংলিশ এবং হিন্দিতে ভয়েচ সার্চ করার অপশন। এই টিভিতে থাকছে ভয়েচ সার্চ এর সাথে ভয়েচ কন্টোল অপশন। আপনি ইংলিশ এ যে কমান্ড দিবেন টিভি সেই অনুযায়ী কাজ করবে।



ওয়াল্টন  কোম্পানির ভয়েচ সার্চ টিভির রয়েছে ছোট বড় অনেক গুলো মডেল। তার মধ্যে একটি টিভির মডেল হল WE4-MX43V। আজ আমি এই টিভির সফটওয়ারে নিয়ে কিছু কথা বলব। WE4-MX43-SB100 এবং WE4-MX43V এই দুটি মডেল এর হার্ডওয়ার গত কোন ডিফারেঞ্চ নাই। রয়েছে শুধু Software গত Deference. একটি টিভিতে Voice search দেওয়া যায় আরেকটিতে দেওয়া যায় না। দামের ক্ষেত্রেও রয়েছে কিছু ভিন্নতা। তবে আজ আমি আপনাদের কিছু ট্রিক্স দেখাব সেই পথ অনুশরন করলে WE4-MX43-SB100 টিভিকে WE4-MX43V বা Voice search টিভিতে পরিনত করা যাবে। 

যা যা প্রয়োজন হবেঃ 
১. একটি পেন্ডেইভ।
২. কম্পিঊটার বা ল্যাপটপ।
৩. নেট কানেকশন। 


ভিডিও Description এ লিং দেওয়া থাকবে সেখান থেকে software টি Download করে Extract করতে হবে। এর পর Software টি Pen drive এর Root directory তে বা কোন প্রকার ফোল্ডার ছাড়া রাখতে হবে। এর পর Pendrive টি টিভিতে লাগাতে হবে এবং টিভির পাওয়ার অফ করে অন করতে হবে। যদি IR LED blink করতে থাকে তাহলে বুঝতে হবে software update নিতেছে। এই software update নিতে ৭-১০ মিনিট সময় লাগে। LED খুব দ্রুত blink করতে থাকলে বুঝতে হবে software update নেয়া সম্পন্ন হয়েছে। এর পর পাওয়ার অফ করে পেন্ড্রাইভ টি খুলে আবার রিমোট দিয়ে টিভি টিকে অন করতে হবে।   

UI টি Change হয়ে যাবে। এবার Setting> common> System Restore দিয়ে টিভি টি রিসেট দিতে হবে। আরও ভাল ভাবে বুঝার জন্য নিচে ভিডিও লিংক দেওয়া হল দেখে নিবেন। সমস্যা হলে জানাতে ভুলবেন না।

ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন।



Monday, 9 December 2019

WD1-DT24-RL110 Walton basic TV


বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি সবাই ভাল আছেন দীর্ঘ দিন পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে আজ   আমি আপনারদের কে WD1-DT24-RL110 মডেলের একটি টিভি নিয়ে কথা বলব যেটি ২৪একটি টিভি যাদের বাজেট কম তারা এই টিভিটি কিনতে পারেন এই টিভিতে ব্যবহার করা হয়েছে ROS সফটওয়্যার ROS হচ্ছে রিজভি অপারেটিং সিস্টেম, সংক্ষেপে বলা হয় ROS এটা Walton R&D এর তৈরী করা নিজস্য সফটওয়্যার নিজেদের উৎপাদিত বডি, নিজেদের উৎপাদিত মাদারবোর্ড এবং নিজেদের বানানো সফটওয়্যার

এই টিভিতে আছে একটি USB, একটি HDMI  একটি AV  IN , একটি AV OUT, একটি YPBPR IN, একটি RF IN, একটি PC IN, একটি PC AUDIO IN, একটি HEAD PHONE OUT।     
USB: এই পোর্ট এর মাধ্যমে Pendrive ব্যহার করা যাবে মোবাইল চার্জ করা যাবে। আরও অনেক কিছু করা যাবে।

HDMI: এটা হল high Definition multimedia interface. এই পোর্ট এর মাধ্যমে সেট্টপবক্স, এন্ডয়েড বক্স ডিভিডি প্লেয়ার চালানো যাবে।
AV IN: এই পোর্ট এর মাধ্যমে ডিভিডি প্লেয়ার চালানো যাবে।

 RF IN: এই পোর্ট এর মাধ্যমে আমরা ডিস লাইন দেখে থাকি।
PC IN: এই পোর্ট এর মাধ্যমে টিভি কে কম্পিউটারের মনিটর হিসাবে ব্যবহার করা হয়। সাথে আছে PC in যার মাধ্যমে অডিও কে ইন করা যায়।
HEAD PHONE OUT: এই পোর্ট এর মাধ্যমে টিভিতে সাঊন্ড বক্স ব্যবহার করা হয়। 
এইটিভির মূল্য নিধারন করা হয়েছে ১২৫০০ টাকা নগদ। 

Wednesday, 4 December 2019

hike/ইনকাম অ্যাপ/ বিনামুলে ৪০ টাকা নিয়ে যান



আজকে আমি আপনারদের সাথে একটি অ্যাপ নিনে আলোচনা করব।যে অ্যাপ এর মাধমে আপনারা সবাই ইনকাম করতে পারবেন। এই অ্যাপ টি দীর্ঘ দিন যাবত পাশের দেশ ইন্ডিয়াতে চলতেছে। গত কয়েকদিন হল বাংলাদেশে এই অ্যাপ টি প্রকাশ হয়েছে। প্রকাশ করার পর থেকে ইন্সটল করার ঝর ওঠেছে। ওঠবেই বা না কেন। একজন কে রেফার করলেই আপনি পাচ্ছেন ৪০ টাকা এবং সে পাচ্ছে ২০টাকা । তবে টাকা তুলতে অবশয় ৮০টাকা হতে হবে। অ্যাপ টির নাম হচ্ছে hike। অ্যাপ টি আপনি প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন। 

তবে প্লে স্টোরে থেকে ইন্সটল করলে রেফারেল বোনাস পাবেন না। কারু রেফারেন্স থেকে যদি ইন্সটল করেন সে পাবে ৪০ টাকা এবং আপনি পাবেন ২০ টাকা। তাহলে এই ৬০ টাকা কেন লস করবেন। অ্যাপ টি মূলত একটি messager টাইপের অ্যাপ। এই আপের মাধ্যমে বুন্দুদের স্টিকার পাঠানো যাবে। আপনি যা লিখবেন তাই স্টিকার আকারে লিখা হবে। আপনি চাইলে নিজের ছবে দিয়ে স্টিকার বানাতে পারবেন। 

https://play.google.com/store/apps/details?id=com.bsb.hike&hl=en


নিয়ম গুলো আমি নিচে বলে দিতেছি।
যে রেফার করতেছে তার মোবাইল নাম্বার যাকে রেফার কতেছে তার মোবাইল এ সেভ থাকতে হবে এবং যাকে রেফার করতেছে তার মোবাইল নাম্বার যে রেফার করতেছে তার মোবাইল এ সেভ থাকতে হবে। মোট কথা দুইজনের মোবাইল নাম্বার দুইজনের মোবাইলে সেভ থাকতে হবে।

এরপর Download লেখা লিঙ্ক থেকে অ্যাপ টি Download করতে হবে।  এবং এটি মোবাইল এ ইন্সটল কতে হবে। ইন্সটল করা শেষ হলে ওপেন করতে হবে। এরপর মোবাইল নাম্বার টি দিতে হবে তবে অবশয় ০ জিরো বাদ দিয়ে।  নেক্সট দিয়ে ৫সেকেন্ড অপেক্ষা করতে হবে। ভেরিফিকেশ্ন কোড আসলে দিতে হবে। 

ইন্সটল প্রসেস শেষ হলে যে আপনাকে রেফার করেছে তাকে একটি স্টিকার পাঠাবে এবং সে আপনাকে একটি স্টিকার পাঠাবে। ব্যাস কাজ শেষ। দুইজনের অ্যাপ এ ৪০ পয়েন্ট এবং ২০ পয়েন্ট করে চলে আসবে। আর যদি কোন পয়েন্ট না আসে তাহলে বুঝতে হবে কোন প্রসেস এ ভুল করছেন। সমস্যা হলে কমেন্ট এ জানাবেন সমধান করার চেষ্টা করব


Wednesday, 2 January 2019

Walton new model WE4-DH32-BX220

এই টিভির ROM করা হয়েছে 8GB. কাষ্টমার ব্যবহার করতে পারবে 5.10GB. RAM করা রাখা হয়েছে 1GB.

Sunday, 8 July 2018

Russia world cup 2018 live channel

LIVE ফুটবল বিশ্বকাপ ২০১৮


ফুটবল যে একটি জনপ্রিয় খেলা সেটা আমরা বিশ্বকাপ আসলে বুঝতেপারি। বিশ্বকাপ আসলে ছেলে বুড়ো সবাই এই খেলা নিয়া মাতা মাতি শুরু করে দেয়। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রজেক্টর কেনার ধূম পড়ে য়ায়। কিন্তু খেলা দেখতে গিয়ে দেখেন ডিস লাইন জির জির অথাবা লাইন নাই । তাছারা এখন অনেকে স্মার্ট টিভি কেনেন বাসাই কোন ডিস লাইন নেয়না। তাইবলে কি খেলা দেখবেন না তারা। আমি তাদের জন্য একটি সমধান নিয়ে আসলাম। 

আপনি এখানে যে শুধু খেলা দেখতে পারবেন তা কিন্তু নয়। আপনি Youbute এ সারাদিন খুঁজে "ZEE বাংলা" Channel পাবেন না কিন্তু এখানে আপনি তা পাবেন। আপনি এখানে ইন্ডিয়ান বাংলা, বাংলা , খেলার অনেক Channel পাবেন। অ্যাপ টি Download করতে নিচের লিং এ Click করুন।
https://drive.google.com/open?id=1nrQmF3ScWPT7YSCYXr6UKt1fRGrlJK4D
Download for Click

N.B. টিভিতে মাউস বা Eshare ছাড়া কাজ করতে পারবেন না।

Thursday, 28 June 2018

To know about walton smart tv W55E3000AS

 WALTON 55" Smart TV পরিচিতি


Walton 55" স্মাট টিভির বেশ কিছু মডেল রয়েছে তার মধ্যে একটি মডেল হচ্ছে W55E3000AS . আমি আজকে আপনাদের এই টিভির সাথে পরিচয় করিয়েদেব। আমি আপনাদের জানানোর চেস্টা করব এই টিভিতে কি আছে কি নেই, কি করতে পারবেন কি করতে পারবেন না।
W55E3000AS
আমরা প্রথমে জানব এই টিভির টেকনিক্যাল দিক গুলোঃ 
Androidঃ এই টিভিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ARM Cortex-A7 Quad-core, যা অন্য অন্য প্রসেসর এর তুলনায় অনেক ভাল বা ক্ষমতা সম্পন্য। অপারেটিং সিস্টেম থাকছে Android 4.4.2 বা কিটক্যাট। যদিও এটি এখন অনেক পুরাতন ভার্সন। এই টিভির প্রসেসর স্পিড 1GHz. RAM থাকছে 512MB যা এই সময় এ অনেক কম এবং ROM থাকছে 4GB এখানে আপনি ব্যবহার করতে পারবেন 2GB, 2GB থাকছে system এ.

Display : এই টিভির ডিসপ্লে হিসেবে পাবেন 55", 49", 43"। আপনার পছন্দ মত যেকোটা নিতে পারেন। এই টিভির Aspect Ratio আছে 16:9, 4:3, Panoramic, auto ইত্যাদি। Resolution হচ্ছে 1920 x 1080, HD, FHD ভিডিও দেকতে পারবেন Youtube বাদে অন্য সব Source থেকে। Youbube থেকে আপনি FHD ভিডিও বা 1080 Resolation এর ভিডিও দেখতে পারবেন না। কারন ঐ সময়ে youtube এ FHD ভিডিও সার্পোট করত না। এই Display আপনি ১৭৮০ এঙ্গেল এ দেখতে পারবেন কোন প্রকার নেগেটিভ দেখতে পাবেন না। Contrast 1200:1 যা আপনার ছবি কে করবে উজ্জল। এই Display তে ব্যবহার করা হয়েছে DLED বা Direct Liquid Cristal display. যা প্যানেল কে গরম হওয়া থেকে রক্ষা করে। 

Input & Output Ports : এই টিভিতে HDMI পোর্ট থাকছে ৩টি। যার মাধ্যমে আপনি আপনার Media Player, Computer,Sound Bar কে কানেক্ট করতে পারেন। USB পোর্ট থাকছে ২টি, তবে এই পোর্ট টি হচ্ছে USB 2.0. আরও থাকছে RF in, VGA in, VGA Audio in, Audio out etc. এছাড়া আরও থাকছে SPDIF বা Coaxial Audio out. 

Communication: এই টিভিতে Communication এর জন্য থাকছে Mirror share. এই Mirror share এর মাধ্যমে আপনি আপনার মোবাইল এ থাকা ভিডিও দেখতে পারবেন Display Helper এর মধ্যমে। internet ব্যবহার এর জন্য থাকছে  Ethernet এবং Wifi. 

 Power : এই টিভির পাওয়ার 115W মানে যখন আপনি সর্বোচ Valium  এ চালাবেন তখন এবং Stand by পাওয়ার 0.5W মানে যখন বন্দ অবস্থায় থাকে। 

বিঃ দ্রঃ এই টিভিতে বড় কোন অ্যাপ Install করতে পারবেন না কারণ RAM কম। Youtube update দিতে পারবেন না Youtube থেকে 1080P রেজুলেসনের ভিডিও দেকতে পারবেন না তবে 720P ভিডিও দেখতে পারবেন। অন্য অন্য walton টিভির তুলনায় একটু Slow.  

আরও বিস্তারিত জানতে Click করুন  Waltonbd

Tuesday, 12 June 2018

Which model tv will buy??

কোন মডেল এর টিভি কিনব??


বিশ্বকাপ খেলা চলে এসেছে হাতের কাছাকাছি। আর মাত্র কয়েক দিন বাকি। এই বিশ্বকাপ উপলক্ষে সবাই একটি ভাল ও বড় টিভি কিনতে চায়। কিন্তু বাজারে গিয়ে পরে গুলকধাধায়। এত টিভির ভিতর কোন টিভি কিনি, CRT(আগের বড় টিভি) LED (এখনকার চিকন টিভি ), Smart LED(যে টিভিতে Youtube Facebook চালানো যায়) । এরপর আবার বিভিন্ন কোম্পানিত আছেই। 

আগের বড় টিভি বা CRT টিভি এখন কেউ কিনে না বললেই চলে। কারণ এই টিভি বসানোর জন্য অনেক জায়গা লাগে, ওজন অনেক বেশি, এই টিভি থেকে ক্ষতিকারক রশ্মি বেরহয় যা মানব দেহের জন্য অনেক ক্ষতিকর। এই টিভি ২১" এর উপরে পাওয়া যায় না, পাওয়া গেলেও দাম অনেক বেশি। সব দিক থেকে বিচার বিশ্লেষণ করলে এই টিভি বাদ দেয়া যেতেই পারে।

এবার আসি LED টিভি, ২০" থেকে শুরু করে ৫৫" পর্যন্ত সব খানে পাওয়া যায়। কোম্পানি ভেদে দাম ভেরি করে। LED টিভির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড একটি মডেল হল ৩২" যা সব থেকে বেশি চলে। 

Smart LED  টিভি এখন সব থেকে বেশি চলে বা লোকজন বেশি কেনে, কেননা এক এর ভিতর সব পাওয়া যাই একসাথে। এই টিভিতে টিভি দেখা ছাড়াও Android গেম খেলা, Android apps চালানো, জনপ্রিয় সোসাল অ্যাপ Facebook চালানো Youtube দেখা, এছাড়াও Router হিসাবে ব্যবহার করা, ঘরের সব স্মার্ট ডিভাস কে একসাথে সংযোগ করে কন্টোল করা যায় এই স্মার্ট টিভির মাধ্যমে। তাই বর্তমানে সবায় এই টিভি কেনার প্রতি আগ্রহ একটু বেশি।

WE326DH-S
বাজারে বিদেশি ব্র্যান্ডের অনেক ভাল ভাল টিভি রয়েছে যেমন SONY, SAMSUNG ইত্যাদি। তবে আমাদের দেশি ব্র্যান্ড গুলি এদের থেকে খুব বেশি পিছিয়া নেই। বিদেশি কোম্পানি গুলোর সাথে পাল্লা দিয়ে চলছে। দেশি ব্র্যান্ড গুলোর দাম একটু কম হওয়ায় সবার যুক দেশি পন্যের দিকে। 

আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের দেশি ব্র্যান্ড WALTON এর একটি Smart টিভির সাথে। ছবি দেখে হয়ত বুঝতে পারছেন এটি ৩২" স্মার্ট টিভি। এই টিভির পাঁচটি মডেল রয়েছে। মডেল গুলো হল 1.WE326DH-S 2.WE326CHS. 3.WE326CLS, 4.WE4-DH32-BX200, 5.WE4-DH32-BY200।
মডেল গুলো ডিভাইড করা হয়ছে শুধু স্ট্যান, ফন্ট ক্যাবিনেট এর কালার এর উপর ভিত্তি করে। প্যানেল এবং মাদার বোর্ড সব এক তাই এই সব টিভি গুলোর দাম টাও এক রাখা হয়ছে। এখন এই টিভির দাম দেওয়া আছে ২৫৯৯০। Smart টিভি কেনার ক্ষেত্রে সব থেকে যে বিষয় টি বেশি খেয়াল রাখতে হয় তা হল এই টিভির RAM and ROM। এই টিভির RAM যত বেশি হবে টিভি তত ফাস্ট হবে। ROM যত বেশি হবে তত বেশি ফাইল রাখা যাবে। এই টিভি গুলোর RAM 1GB এবং ROM 4GB। তবে ROM ব্যবহার করা যাবে মাত্র 1.1GB।  External হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন 2TB পর্যন্ত।

এই টিভির একটি জনপ্রিয় ফিচার হল EshareServer. Walton Smart টিভি কেনার সময় অবশয় EshareServer টি Active আছে কিনা তা দেখে নিবেন। EshareServer না থাকলে ঐ টিভির RAM 512MB। EshareServer হল Smart ফোনের মাধ্যমে Walton Smart টিভিকে কন্টোল করার একটি Software। এই ফিচারটি হল Walton Smart টিভির একটি জনপ্রিয় ফিচার। 

 Walton Smart টিভি সর্ম্পকে আরও বিস্তারিত জানতে এবং প্লাজা থেকে 8% ডিসকাউন্ট পেতে Visit করুন এবং SMS করুন Smart TV feature problem & solution